এবার তৃণমূল ছাড়লেন বিধায়ক বনশ্রী মাইতি
দি নিউজ লায়ন ; ফের তৃণমূলে ভাঙন। এবার তৃণমূল ছাড়লেন তৃণমূল বিধায়ক বনশ্রী মাইতি। এদিন সকালে প্রথমেই তৃণমূল ছাড়েন বারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত। এরপর একের পর এক তৃণমূল নেতা দল ছাড়েন। দল ছাড়েন মালদহ গাজলের তৃণমূল বিধায়ক দিপালী বিশ্বাসের স্বামী রঞ্জিত বিশ্বাস। তৃণমূলের মালদহ জেলার সাধারণ সম্পাদক পদে ছিলেন তিনি।
জানা গিয়েছে, ইতিমধ্যে দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন বনশ্রী। তৃণমূলের দেওয়া বাকি সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের সভাপতিকে তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কিছু জানানো হয়নি।

Post a Comment